নেত্রকোনা সদরের বাংলা স্টেশনের কাছে মহুয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানান, নিহতের লাশ শনাক্তকরণের চেষ্টা চলছে। রাতে মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি বাংলা স্টেশনের কাছে দুর্ঘটনার শিকার হয়। এতে ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।