রাজধানীর মিরপুরে গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে কাজীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সোমবার সাড়ে ১০টা দিকে সড়ক অবরোধ করে তারা।
নিহতের স্বজনদের অভিযোগ, রবিবার সকালে গৃহকর্মী জলিকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। অথচ পুলিশ মামলা নিচ্ছে না। হত্যা মামলা গ্রহণ ও হত্যাকারীদের বিচার দাবিতে সড়ক অবরোধ করছে তারা।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার শামীম হোসেন জানান, নিহত গৃহকর্মীর স্বজনদের মামলা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে। তবুও তারা কথা শুনছেন না। তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে।