ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাড়ি চাপায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় ওই বৃদ্ধ মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।