এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হেরে বিসর্জন দিতে হয়েছে শিরোপা স্বপ্ন। তবে ব্যক্তিগত অর্জনের দিক দিয়ে দারুণভাবে সফল দুই তরুণ টাইগার সাব্বির রহমান এবং আল আমিন হোসেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সাব্বির। আর টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট তুলে নিয়ে 'কুলেস্ট প্লেয়ার অব দ্য সিরিজ' হয়েছেন আল আমিন।
টুর্নামেন্টে সাব্বিরের রান ১৭৬ আর আল-আমিনের উইকেট ১১টি।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৪৪, দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৬, চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৪ আর ফাইনালে ভারতের বিপক্ষে সাব্বির খেলেছেন অপরাজিত ৩২ রানের ইনিংস। তবে টুর্নামেন্টে নিজের সেরা ইনিংসটি তিনি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। সেদিন ৫৪ বলে ৮০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন সাব্বির।
এদিকে ৫ ম্যাচে আল-আমিন নিয়েছেন ১১ উইকেট। তবে বাছাই পর্ব হিসেবে আনলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক জামশেদ জাভেদ। ৭ ম্যাচ তিনি নিয়েছেন ১২টি উইকেট।
এর আগে ২০১২ সালে এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা হয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
তবে এবারের আসরে সাব্বির রহমানের টুর্নামেন্ট সেরা হওয়াকে মেনে নিতে পারছে না ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তাদের দাবি ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি এই পুরস্কার প্রাপ্য।
কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম দৈনিক আনন্দবাজার জানায়, বিরাট কোহলির ব্যাটে ভর করেই ভারত জিতেছে এশিয়া কাপ। তবে কেন টুর্নামেন্ট সেরার পুরস্কার কোহলিকে দেওয়া হলো না।
আনন্দবাজারের রিপোর্টে বলা হয়, দেশকে এশিয়া কাপ জিতিয়েও বিরাট কোহলি টুর্নামেন্ট সেরার পুরস্কার পেলেন না। কিন্তু ফাইনালে হেরেও বাংলাদেশের সাব্বির রহমান হয়েছেন টুর্নামেন্ট সেরা।
এসময় তারা বিরাট কোহলির ৭৬.৫ গড় রানের উল্লেখ করেন। অথচ সাব্বির রহমান এবারের এশিয়া কাপে সর্বোচ্চ রান স্কোরার সে প্রসঙ্গে খুব বেশি আলোচনায় যায়নি।