ভারতজুড়ে আলোচনায় জওহারলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া। এবার তার প্রশংসা করে স্ট্যাটাস লিখলেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। আর এতেই তাকে বলা হলো দেশদ্রোহী!
রবিবার মিরপুরে এশিয়া কাপ ফাইনাল খেলতে নামার আগে ফেসবুক চালাচ্ছিলেন রায়না। বৃষ্টির হানায় সবাই তখন খানিকটা অলস সময়ই কাটাচ্ছে। এমন সময় ভারতের একটি বেসরকারি নিউজ চ্যানেলের প্রতিবেদনে কানহাইয়ার বক্তব্য শুনে উৎসাহিত রায়না তাঁর ফেসবুকের পেজে লেখেন, ‘কুর্নিশ কানহাইয়াকে, ও ফাইটার/লড়াকু, ওর বলা প্রতিটি কথা সৎ সাহসে বলা।’
এরপরই শুরু হয় বিতর্কের ঝড়। বিজেপি সহ কিছু দক্ষিণপন্থী দলের সমর্থনে রায়নার ওই কমেন্টের নিচে লেখা হয় নানা বিদ্রুপ। অনেকে লেখেন, রায়না 'দেশদ্রোহী'। রায়নাকে ভারতীয় দল থেকে বাদ দিয়ে দেওয়ারও দাবি জানায় অনেকে। অনেকের দাবি রায়না কানহাইয়াকে সমর্থন করে যা লিখেছিলেন তা যেন টুইটার থেকে সরিয়ে দেন।