এএফসি কাপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামালের বিপক্ষে খেলার জন্য ঢাকায় আসলো ফিলিপাইনের ক্লাব সেরেস লা সাল্লে। রবিবার রাতে ঢাকায় পৌঁছায় তারা।
৮ মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এএফসি কাপে শুরুটা ভালো হয়নি শেখ জামাল ধানমন্ডির। ২৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের টেম্পাইনস রোভার্সের কাছে ৪-০ গোলে হেরে এসেছে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা।
অন্যদিকে লা সাল্লে শুরুটা করেছে ড্র দিয়ে। মালয়েশিয়ার সেলানগরের সঙ্গে ২-২। তবে এবার ঘরের মাঠে নামছে শেখ জামাল। ক্লাবটি সম্পর্কে এখনো অন্ধকারেই আছেন শেখ জামাল ক্লাব কোচ শফিকুল ইসলাম মানিক।
IMG0
তাঁর কথা, ‘এই ক্লাবের ব্যাপারে একটা প্রাথমিক ধারণা নিতে আমরা একটা ডিভিডি চেয়েছিলাম ফেডারেশনের কাছে। এএফসির কাছ থেকে তারা যেন এটা জোগাড় করে দেয়, এ জন্য সিঙ্গাপুর থেকে এসেই একটা চিঠি দিয়েছিলাম আমরা। কিন্তু ওরা এখনো আমাদের কিছুই দিতে পারেনি। আমরা এ জন্য একটু হতাশ।’