পাচারের সময় চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ বাজার থেকে সোমবার বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ ওষুধসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, সোমবার ভোরে চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের কেদারগঞ্জ বাজারে একটি মাইক্রোবাস থামায়। পরে পুলিশ সদস্যরা মাইক্রোটিতে তল্লাশি চালানো শুরু করলে ৪ যুবক ও চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে ওই মাইক্রোটি থেকে বিভিন্ন কোম্পানি বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- নওশাদ আলী, মিলন আলী, জুয়েল রানা , সোহেল ও ড্রাইভার আকতার হোসেন । এরা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের বাসিন্দা।