চীনে এক মাস আগে বন্ধ করে দেয়া একটি লিফট থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনা দেশজুড়ে তুমুল হৈচৈ সৃষ্টি করেছে। যারা লিফটের দেখাশোনার দায়িত্বে ছিলেন তাদের গ্রেফতার করেছে পুলিশ।
জিয়ান প্রদেশের একটি বহুতল বাড়ির যে লিফটে লাশ পাওয়া গেছে সেটিকে গত ৩০ জানুয়ারি বন্ধ করে দিয়েছিলেন মেরামত কর্মীরা। স্থানীয় গণমাধ্যমের খবর বলা হয়েছে, মেরামতকারীরা লিফটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আগে শুধু চিৎকার করে জানতে চেয়েছিলেন এর ভেতরে কেউ ছিলেন কিনা। এর বেশি তারা করেননি বলে খবরে অভিযোগ উঠেছে।
উ নামে ৪৩-বছর বয়সী ওই নারীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নানা মন্তব্য করা হচ্ছে। দেশের জননিরাপত্তা নিয়ে অনেক মানুষই ক্ষোভ উগরে দিচ্ছেন এসব মাধ্যমে। সূত্র: বিবিসি