গোলের শতক পূরণ করলেন বার্সেলোনার তিন স্ট্রাইকার মেসি, সুয়ারেজ ও নেইমার। এইবারের বিপক্ষে ৪-০ গোলের জয়ে গোলের সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন বার্সার আক্রমণভাগ ‘এমএসএন’।
মেসির জোড়া গোলের পাশাপাশি একবার করে বল জালে জড়ান মুনির এল হাদ্দাদি ও লুইস সুয়ারেজ। উরুগুইয়ান স্ট্রাইকারের গোলের মধ্য দিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ‘এমএসএন’ ত্রয়ীর গোলের শতক পূর্ণ হয়। চলতি মৌসুমে একশ গোলের মধ্যে সুয়ারেজ একাই করেন ৪২টি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ৩৫ ও নেইমারের কাছ থেকে আরো বাকি ২৩টি।
গত মৌসুমে তিনজন মিলে ১২২টি গোল করে বার্সার ট্রেবল জয়ে প্রধান ভূমিকা রাখেন। এবার হয়তো নিজেদের রেকর্ডই ভেঙে ফেলবেন দুর্দান্ত ফর্মে থাকা মেসি-নেইমার-সুয়ারেজ।