এখনও সতর্ক বার্সা

লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা। তাই শিরোপা ধরে রাখার সম্ভাবনা  অনেকটাই উজ্জ্বল। তবে তারপরও সতর্ক কোচ লু্ইস এনরিকে। তার দাবি, পরিস্থিতি পাল্টে যেতে পারে যে কোনো সময়।
 
তিনি বলেন, ‘প্রতি ম্যাচেই আমরা একই মানে খেলে যাব, এর কোনো নিশ্চয়তা নেই। আমরা ভালো অবস্থায় আছি, কিন্তু এখনও অনেক পয়েন্টের খেলা বাকি।’
 
সবচেয়ে বড় কথা, যে কোনো প্রতিযোগিতায় গত কয়েক মাসে বার্সেলোনার দাপুটে জয়ই সবচেয়ে পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজেয় থাকার রেকর্ডটা তারা এরই মধ্যে ৩৬তম ম্যাচে বাড়িয়ে নিয়েছে।