মুন্সীগঞ্জে ছেলেধরা সন্দেহে গণধোলাই

মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রায় ছেলেধরা সন্দেহে এক যুবককে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। পুলিশ রহমত (৩৫) নামের এই যুবককে উদ্ধার করে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
 
সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান রাত সাড়ে ১১টায় ইত্তেফাককে জানান, যুবকটি এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। তাই ঘটনা সম্পর্কে এবং যুবকটির সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি। তার সঠিক ঠিকানাও জানা যায়নি। সুস্থ্য হলে তার জবানবন্দি রেকর্ড করা হবে। তখন বিস্তারিত জানা যাবে।