একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সাজা আপিলেও বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার আপিল বিভাগের রায় দেয়ার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
মাহবুবে আলম বলেন, আপিল বিভাগে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকায় প্রক্যাশিত রায় পেয়েছি।
তিনি বলেন, ১৯৭১ সালে ইসলামী ছাত্রসংঘের নেতা হিসেবে মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদকে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করা হয়েছে। তাদের সহকর্মী হিসেবে মীর কাসেমেও সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করা হলো। তিনি এই দণ্ড না পেলে নিজামী মুজাহিদের অপরাধের যে ধারাবাহিকতা ছিল সেটি ক্ষুণ্ন হতো।