রাজধানীর আব্দুল্লাহপুরে চলছে উচ্ছেদ অভিযান

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় আব্দুল্লাহপুরে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করেছে।
 
মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে এ অভিযান শুরু হয়েছে। তুরাগের কামাড়পাড়া পর্যন্ত সড়কের দুই ধারে ছয় কিলোমিটার এলাকার প্রায় ১০ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ অভিযানের নের্তৃত্ব দিচ্ছেন ঢাকা মেট্টো-পলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
 
তিনি জানান, সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে ১২টা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- রাজনৈতিক সংগঠনের কার্যালয়, দুতলা মার্কেট, দোকান, কাঁচা্বাজার ও বাড়িঘর। বিকাল পাঁচটা পর্যন্ত এ অভিযান চলবে।