জামায়াত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকায় তার পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে।
মঙ্গলবার রায় প্রকাশের পর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এমন দাবি করা হয়।
মীর কাশেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন পরিবারের পক্ষ থেকে ওই বিবৃতিতে বলেছেন, ‘মীর কাশেমের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ আনা হয়েছে তা কোনোভাবেই অপরাধ প্রমাণে যথেষ্ট নয়। যা মামলার যুক্তিতর্ক চলার সময় প্রধান বিচারপতির বিভিন্ন মন্তব্যে থেকে প্রতীয়মাণ হয়। সুতরাং মৃত্যুদণ্ড বহাল রাখার আইনগত কোনো ভিত্তি নাই।’
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘সরকারের বিভিন্ন মন্ত্রীর প্রকাশ্যে প্রধান বিচারপতিকে হুমকিধামকি আমাদের মনে একটা প্রশ্নের জন্ম দেয় যে বিচার বিভাগ কি আসলেই স্বাধীন? আমরা মনে করি মীর কাশেম আলী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আপিলের পূর্নাঙ্গ রায় প্রকাশ পেলে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করব।’