থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪৩

থাইল্যান্ডে একটি দোতলা বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জন।
মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে থাইল্যান্ডের ফ্রম বুরি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে স্থানীয় একজন রাজনৈতিক নেতাও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। ব্যাংকক পোস্ট