নেত্রকোনায় নিজ ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক নিহত

নেত্রকোনার আটপাড়া উপজেলায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে এর চালক আব্দুস ছাত্তার (৩৫) মারা গেছেন।
 
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে জমিতে হাল দেবার জন্য ছাত্তার ট্রাক্টরটি চালিয়ে সড়ক থেকে জমিতে নামছিলেন। এ সময় ট্রাক্টরটি উল্টে নিচে পড়ে যায়। এতে ট্রাক্টরের চালক ছাত্তারও এর নিচে চাপা পড়ে।  লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।