বছরের শুরুতেই আলাদা হয়ে গেছেন দুজন। তারপর থেকে যথারীতি মুখ দেখাদেখি বন্ধ। বিচ্ছেদ পরবর্তী সময়ে সবার বেলায়ই এমনটা হয়। রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বেলায়ও এর ব্যত্যয় ঘটেনি। তবে নতুন খবর হলো শুধু ক্যাটরিনাকেই নয়; ক্যাটরিনার ‘ভালো বন্ধু’ সালমান খানকেও এড়িয়ে চলছেন অভিমানী রণবীর।
দ্যা হিন্দুস্থান টাইমস এক খবরে জানিয়েছে, সালমানের মুখোমুখি যাতে না হতে হয় সেজন্য কয়েকদিন আগে রণবীর একটা বিয়েবাড়ি থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যান। রণবীর তার গাড়ি চালককে আগেই নির্দেশ দেন, যখনই সালমানের গাড়ি দেখা যাবে তখনই যেন তাকে তা জানানো হয়।
রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক ভাঙার কিছুদিনের মধ্যে ক্যাটকে তার প্রাক্তন প্রেমিক সালমানের সঙ্গে পার্টি করতে দেখা যায়। এরপর থেকেই রণবীর যতটা পারছেন সালমানকে এড়িয়ে চলছেন।