সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সর্বোচ্চ সাজা বহাল থাকায় একাত্তরের বদর নেতা মীর কাসেম আলীর দণ্ড কার্যকরে এবার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের অপেক্ষা শুরু হলো।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার রায়ের সংক্ষিপ্তসার জানিয়ে দেন। এরপর থেকেই পূর্ণাঙ্গ অনুলিপির জন্য অপেক্ষা করছে রাষ্ট্র ও আসামি দুই পক্ষই।
অনুলিপি হাতে পেলেই রায় পর্যালোচনার আবেদন (রিভিউ) করতে পারবেন আসামি। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষারও সুযোগ পাবেন। আর এই দুটো বিষয় নাকচ হয়ে গেলে সরকার মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, জামায়াত নেতা মীর কাসেম আলির দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে ১৯৭১ সালের নভেম্বরের শেষ দিকে মুক্তিযোদ্ধা জসিমসহ ৬ জনকে নির্যাতন করে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।