রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সঞ্জীবনী সপ্তদশ’ শিরোনামে তিন দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্তরে বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, ছাপচিত্র, ও প্রাচ্যকলা বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
আয়োজক কমিটির সদস্য শুভ্রতা ইয়াসমিন জানান, বর্তমানে বাংলাদেশে চিত্রশিল্পের চর্চা এবং প্রদর্শনে শিল্পী ও দর্শকের মাঝে এক ধরনের সংযোগ সাধনই আমাদের প্রদর্শনীর মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এ ধরনের আরো প্রদর্শনীর উদ্যেগ নেয়ার ব্যাপারে ‘সঞ্জীবনী সপ্তদশ’ উৎসাহী।
এ প্রদর্শনীতে ৫০টির বেশি চিত্রকর্ম রয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্যে উম্মুক্ত থাকবে।