শ্রীলঙ্কার নির্বাচক প্যানেলে সাঙ্গাকারা

শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে জায়গা পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে দেশটির নির্বাচক কমিটির পরিবর্তন আনা হয়।
 
সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভাকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাঙ্গাকারা ছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে আছেন সাবেক ওপেনার রমেশ কালুভিথারানা। 
 
শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের ঘোষিত এই কমিটিতে আরো আছেন সাবেক দুই লঙ্কান ক্রিকেটার রঞ্জিত মাদুরাসিংহে ও লালিথ কালুপেরুমা। 
 
ডি সিলভা এর আগেও শ্রীলঙ্কার নির্বাচক কমিটিতে ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি বিদায় জানিয়েছেন মাত্র পাঁচ মাস হয়েছে। তা ছাড়া এখনো ঘরোয়া আসরগুলোতে খেলে যাচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।  তাই নির্বাচক প্যানেলে তার যুক্ত হওয়ার বিষয়টি চমক হিসেবেই এসেছে। ক্রিকইনফো