বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) বন্দরের বহির্নোঙ্গরে খান সন্স-১ নামে ডুবে যাওয়া লাইটারেজ জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে।
এই বিষয়ে চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম জানান, 'সোমবার রাত ১১টায় চারজনকে উদ্ধার করা হয়। পরে রাত থেকে সকাল ১০টা পর্যন্ত বাকি ৮জনকে উদ্ধার করা হয়েছে।'
সিপিএ সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের আলফা নোঙ্গর এলাকায় সিমেন্ট ক্লিংকার নিয়ে আসা শান্তা ব্রিলিয়েন্ট নামে একটি মাদার ভ্যাসেল নোঙ্গর করার সময় বিদেশি জাহাজ 'গ্রেট সিনারি' এর সঙ্গে ধাক্কা লাগে অলিম্পিক সিমেন্টে এর মালিকানাধীন 'খান এন্ড সন্স-১' নামে জাহাজটির সঙ্গে। এতে ১২ জন নাবিক ডুবে যায়।
সূত্র জানায়, দ্রুত বাংলাদেশ কোস্ট গার্ডে এর একটি উদ্ধারকারি টাগবোট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি উদ্ধারকারি জাহাজ এসে মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত জাহাজের ১২ জন নাবিকের সবাইকে উদ্ধার করেছে।