শিক্ষকসহ সেই ৬ ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে

লক্ষ্মীপুরে এক মাদ্রাসার নিখোজঁ ছয় ছাত্র ও তাদের নিয়ে উধাও হওয়া শিক্ষককে চাঁদপুরের একটি মাদ্রাসায় পাওয়া গেছে।
 
মঙ্গলবার বিকালে চাঁদপুরের দক্ষিণ মতলব উপজেলার গোবিন্দপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান চন্দ্রগঞ্জ থানার এসআই পুষ্পবিহার চাকমা।
 
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকার রহমানিয়া তালিমুল কোরআন নূরানী হাফেজিয়া মাদ্রাসার ছয় শিশু শিক্ষার্থীকে রবিবার গভীর রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেইসঙ্গে নিখোঁজ ছিলেন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক জসীম উদ্দিন। এ ঘটনায় সোমবার রাতে চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারাণ ডায়েরি করেন মাদ্রাসার শিক্ষক মনিরুল ইসলাম।
 
এসআই পুষ্পবিহার বলেন, গোবিন্দপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে ছয়ছাত্র ও শিক্ষক জসিম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।তাদের  লক্ষ্মীপুরে নিয়ে আসা হচ্ছে। ওই ছাত্ররা হলো মনির হোসেন (১০), আব্দুল্লাহ আল ইমন (১০), রাসেল (১১), সৌরভ (১৩), রবিউল (১২) ও মুরাদ হোসেন।