নারী দিবস উপলক্ষে আত্মনির্ভরশীল নারী ২০১৪ ও ২০১৫ সম্মননা প্রদান করল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এরজিইডি)।
মঙ্গলবার এলজিইডি মিলনায়তনে স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় সচিব আবুল মালেক বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন।
এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, মো. মহসীন, এলজিইডির জেন্ডার উন্নয়ন ফোরামের সদস্য সচিব সৈয়দা আসমা খাতুন।
আবদুল মালেক বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ অপরিহার্য। তিনি বলেন, বর্তমান সরকার দেশের নারী সমাজের অধিকার, মর্যাদা, আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতি অর্জনে পুরুষের পাশাপাশি নারীরা অনন্য অবদান রেখে চলেছে।
তিনি বলেন, নারীদের অংশগ্রণের মাধ্যমে দেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারীদের অংশগ্রহণে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
পল্লী উন্নয়নে পুরস্কার পেলেন- নেত্রকোনার মোছা, রাজিয়া বেগম, সুনাম গঞ্জের মোছা. মনোয়ারা বেগম, পটুয়াখালির মোছা. কোদেজা বেগম।
নগর উন্নয়নে পুরস্কার পান, বড়গুনার মোছা. সামসুন্নাহার, চাঁদপুরের মেহেরুননেকা, কক্সবাজারের আনজুমানার বেগম, পানি সম্পদ উন্নয়নে পুরস্কার পান ফরিদপুরের নূরজাহান সুলতানা, শারীরিক প্রতিবন্ধী সুনামগঞ্জের মাকলুদা থাতুন এবং জয়পুরহাটের ইসমত আরা শিল্পী।