গলায় অস্ত্র ধরে ১০ লাখ টাকা ছিনতাই

সিলেট নগরীর নয়াসড়কের কিশোরী মোহন স্কুলের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
 
মঙ্গলবার বিকাল ৫ টার দিকে সোহেল আহমদ নামের এক ব্যক্তির গলায় ধারালো অস্ত্র ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।তিনটি মোটরসাইকেলে করে ৫-৬ জনের একদল যুবক এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানান স্থানীয়রা। সোহেল আহমদ নগরীর শাহজালাল উপশহরের জি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসার বাসিন্দা।
 
তিনি পুলিশকে জানিয়েছেন, তিনি এনআরবি ব্যাংক থেকে ১০ লাখ ২০ হাজার টাকা তুলে জেলরোডস্থ আল-ফালাহ ব্যাংকে জমা দেয়ার জন্য মোটরসাইকেলে যাচ্ছিলেন। কিশোরী মোহন স্কুলের গেটের সামনে আসলেই তিনটি মোটরসাইকেলে ৫-৬ জন ছিনতাইকারী গলায় রামদা ঠেকিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি নিয়ে  পালিয়ে যায়।