বার্মিংহাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
মঙ্গলবার এক শোক বাণীতে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বহির্বিশ্বে আওয়ামী লীগকে সংগঠিত করতে তার অবদানের কথা কৃতজ্ঞতা ভরে স্বরণ করেন ।