জামায়াতের হরতালে নিরাপত্তা জোরদার

জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 
পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, 'হরতাল ঘিরে কেউ যেন জনগণের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।' হরতালের প্রথম দুই ঘণ্টায় রাজধানীতে গোলোযোগেরও কোনো খবর আসেনি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
 
বুধবার সকাল থেকে ঢাকার কোথাও জামায়াত-শিবির কর্মীদের তেমন কোনো তৎপরতা বা মিছিল-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। 
 
সকালে হরতালের শুরু থেকেই ঢাকার প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে। পাশাপাশি পুলিশের টহলও চলছে।
 
হরতালে রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষায় র্যা ব সদস্যরাও দায়িত্ব পালন করছেন বলে বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান।