পিরোজপুরে ছাত্রদল নেতা খুন

পিরোজপুরের নাজিরপুরে এক ছাত্রদল নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 
 
নিহত শামছুল হক ছোট্টু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক। তিনি শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী তৌহিদুল ইসলামের ভাগ্নে।
 
নাজিরপুর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, 'রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে ভোটের প্রচার শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শামছুল ও জাহাঙ্গীর। পথে একদল লোক তাদের গতি রোধ করে কুপিয়ে জখম করে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে শামছুলের মৃত্যু হয়।'