চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অস্ত্রসহ সারোয়ার হেসেন (২৬) নামে এবক যুবককে আটক করেচে পুলিশ। মঙ্গলবার রাতে সাড়ে নয়টার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাসিরউদ্দিন জানান, রাতে পুলিশের একটি দল উপজেলার কসবা ইউনিয়নের কালহইর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ব্যাক্তি জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের আঃ সাত্তারের ছেলে। এ ব্যাপারে নাচোল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।