চট্টগ্রামে আফিমসহ গ্রেফতার ৪

চট্টগ্রামের চকবাজার থেকে এক কেজি আফিমসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার দিবাগত রাতে জামান হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজারের চকরিয়ার মৃত জাকের উল্লাহর ছেলে জিল্লুল করিম (৪৯), একই জেলার ঈদগাঁর মৃত লাল আহমেদের ছেলে মকবুল আহমেদ, কুমিল্লা জেলার মনোহারগঞ্জের রাজা মিয়ার ছেলে মাহবুবুল আলম মাসুদ (৩৮), নগরীর চান্দগাঁও এলাকার হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ সোহেল (২৮)।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ-পরিচালক আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি আফিম উদ্ধার করা হয়েছে। গ্রেফতার চারজনের বিরুদ্ধে চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।