বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল। নির্বাচনে সোনালি দল সাধারণ সম্পাদকসহ মোট এগারটি পদের সাতটি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে সভাপতিসহ চারটি পদে জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম।
মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত ১০টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মোট ভোটার ৫৫১ জন শিক্ষকের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছে ৪৩৪ জন।
নির্বাচনে সোনালী দলের বিজয়ীরা হলেন- সাধারণ সম্পাদক পদে পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম, সহ-সভাপতি পদে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাসুম আহমাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বায়োটেকনোলজি বিভাগের ড. মো. শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সদস্য পদে অধ্যাপক ড. জোয়ারর্দ্দার ফারুক আহমেদ, অধ্যাপক ড. মো. আবদুল আলীম ও অধ্যাপক ড. দীন ইসলাম।
এছাড়া গণতান্ত্রিক শিক্ষক ফোরামের বিজয়ীরা হলেন- সভাপতি পদে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, সদস্য পদে ড. মো. হাসানুজ্জামান তালুকদার, অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান ও অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন।