ফেনীতে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার

 
ফেনী শহরের মাস্টারপাড়া এলাকা থেকে অপহৃত দুই বছরের শিশু মেহেদি হাসান রাফিকে চট্টগ্রামের বন্দরটিলা এলাকা থেকে উদ্ধার করছে পুলিশ। বুধবার দুপুরে ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব মোরশেদ এই তথ্য জানান।
 
জানা যায়, গত ৭ মার্চ দুপুরে শহরের মাস্টারপাড়া এলাকা থেকে দুই বছরের শিশু মেহেদি হাসান রাফিকে তার বাসা থেকে চকলেট কিনে দেয়ার নাম করে তার খালু বাসার বাহিরে নিয়ে যায়। রাফি বাসায় না আসায় তাকে খোঁজাখুজি শুরু করে তার পরিবার। এসময় তার শিশুটির খালুর মোবাইল ফোনে কল করেও বন্ধ পাওয়া যায়। পরে শিশুটির খালু ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় শিশুর বাবা মোঃ ফিরোজ বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।
 
ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব মোরশেদ জানান, মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের বন্দরটিলা এলাকা থেকে শিশু রাফিকে উদ্ধার করতে পুলিশ।