মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় ৩ পুলিশ নিহত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার শহরের একটি চা দোকানের বাইরে এই হামলা চালানো হয়।
 
মোগাদিসু পুলিশ কমিশনার আলী হার্সি ব্যারি বলেন, 'আজ ভোরে পুলিশ পরিবহন সদরদপ্তরের কাছে এ গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।' তিনি আরো জানান, সন্দেহভাজন চালক পুলিশ হেফাজতে রয়েছে।
 
পুলিশ কমিশনার জানান, এ বিস্ফোরণের সময় ওই তিন পুলিশ সদস্য সেখানে চা পান করছিলেন। বিস্ফোরণে গাড়ির চালক মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি আরো জানান, গাড়িটি বিস্ফোরক ভর্তি ছিল। তিন চাকার এ গাড়ি চালানো তিনজনের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর দু’জন পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে হামলার পেছনে জঙ্গি সংগঠন আল শাবাবের হাত থাকতে পারে। সূত্র: এএফপি