জাপানের আদালত কানসাই ইলেকট্রিক পাওয়ার কোম্পানিকে তাদের দুটি পারমাণবিক রিঅ্যাক্টর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে তাকাহামায় এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান।
কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে স্থানীয় জনগণের আবেদনের প্রেক্ষিতে অতসু জেলা আদালত এই নির্দেশ দিয়েছে। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে কোম্পানিটি।
ফুকুসিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনার পাঁচ বছর পূর্তির প্রাক্কালে এমন রায় দিল আদালত। ভূমিকম্প ও সুনামির আঘাতে ফুকুসিমা কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা বিকল হয়ে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল। সূত্র: বিবিসি