ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলায় এক ইউনিয়নে চেয়ারম্যান পদে দেবর-ভাবী ভোট যুদ্ধে নেমেছেন।
জানা গেছে, উপজেলার ৯নং ছাপড়হাটী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মরহুম আছরত উল্যা সরকারের ছেলে আশাদুজ্জামান ও তার বড় ভাই মরহুম আবুবক্কর সিদ্দিকের সহধর্মীনি জোৎন্সা বেগম চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে দেবর-ভাবী একই ইউনিয়নে প্রার্থী হওয়ায় এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ যুদ্ধে কে পরাজিত হবে তা নিয়ে ভোটারদের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে।