জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের (ঢাকা মহানগর দক্ষিণ) ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
 
বুধবার রাজধানীর নয়াপল্টনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োচিত আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
 
কমিটিতে মো. খালেদ মাহমুদকে আহ্বায়ক ও মিজানুর রহমান বাদশাকে সদস্য সচিব করা হয়। যুগ্ম আহ্বায়ক করা হয় মো. তরিকুল ইসলাম তারেক, মোহাম্মদ আলী, মো. জাহাঙ্গীর হোসেন রানা, মাসুম রেজাকে।
 
সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি হাজী বাহাউদ্দিন নোবেল, বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইকবাল কবির।
 
সভায় হাজী বাহাউদ্দিন নোবেল বলেন, মহান স্বাধীনতা দিবসের সত্যিকার ইতিহাস তুলে ধরেন। দলের সাধারণ সম্পাদক ইকবাল কবির মহানগর দক্ষিণের নব-নির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এই নতুন নেত্রীত্বকে সঠিকভাবে শ্রমিকদের মাঝে কাজ করার জন্য আহ্বান জানান।
 
নব-নির্বাচিত কমিটির আহ্বায়ক  খালেদ মাহমুদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সদস্য সচিব মিজানুর রহমান বাদশা নব-নির্বাচিত সব নেত্ববৃন্দকে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।