রাজধানীর ওয়ারীতে গলায় ওড়না পেঁচিয়ে শাপলা পারভিন (২২) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি ইডেন কলেজে মাস্টার্সে পড়তেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাপলা ওয়ারী থানার ২৭/১ নম্বর বাসার ৬ষ্ঠ তলায় বাথরুমে যান। গলায় ওড়না পেচিয়ে বাথরুমের ঝড়নার সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ বাথরুমের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।