ঢাকা মহানগর দক্ষিণের জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার নয়া পল্টনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। মো. খালেদ মাহমুদকে আহ্বায়ক করে ও মিজানুর রহমান বাদশা কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। এতে মো. তরিকুল ইসলাম তারেক, মোহাম্মদ আলী, মো. জাহাঙ্গীর হোসেন রানা ও মাসুম রেজাসহ কয়েকজনকে যুগ্ন আহ্বায়ক করা হয়।
সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি হাজী বাহাউদ্দিন নোবেল এতে প্রধান অতিথি ছিলেন। এতে সংগঠনটির সাধারণ সম্পাদক ইকবাল কবির বিশেষ অতিথি ছিলেন।