শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউসুফপুর এলাকায় অটোরিকশার ধাক্কায় মাছুম বক্স (২২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাছুম একই উপজেলার সদর ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের আছকর বক্সের ছেলে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছুম বাইসাইকেলে করে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। পথে ইউসুফপুর এলাকায় পেছন দিক থেকে সিএনজির চালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। 
 
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহেদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।