কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) বাখরাবাদ গ্যাস ফিল্ডে খনন কাজ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে জাহাপুর ইউনিয়নের বইরাকুড়ি গ্রামে ওই গ্যাস ফিল্ডের ১০ নম্বর কূপের খনন কাজ উদ্বোধন করা হয়েছে।
খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি কর্তৃপক্ষ।
এতে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান, কোম্পানির মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।