নেত্রকোণার মদন উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন । তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর দেওশহিলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু চৌধুরীর লোকজন একই গ্রামের আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড সভাপতি শেখ জামালের ছোট ভাই শেখ নুর কালামের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় ক্রিকেট খেলা নিয়ে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। বর্তমানে শেখ নূর কামাল মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরেই জের ধরে বৃহস্পতিবার দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ২৫ জন আহত হয়।
মদন থানার এসআই সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউপি মেম্বারসহ দুইজনকে আটক করা হয়েছে।