চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সোনালী ইটভাটায় মাটি চাপা পড়ে হৃদয় (২৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। হৃদয় উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের আনসার আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হৃদয় সোনালী ইটভাটায় মাটি কাটার কাজ করছিলেন। এ সময় পাশের বসতভিটার মাটি ধ্বসে তার উপর পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলার চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।