হাটহাজারীতে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি বসত ঘর পুড়ে গেছে। শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে পৌরসভার আব্বাসীয়া পুলের পশ্চিম পাশে আব্দুল হক চৌকিদার বাড়ি এবং লাগোয়া বখতিয়ার চৌধুরী কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন মূহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আসার রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের দলের ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় দুই কলোনির ১৭টি পরিবারের টিন ও বেড়া দিয়ে নির্মিত ২০টি বসতঘর পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকা।
আরো পড়ুন: বাংলাদেশ দলের জন্য উদ্বেগ জানালেন কোহলি-আফ্রিদি
ছোট ছেলেদের আগুন নিয়ে খেলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে।
ইত্তেফাক/অনি