মির্জা আব্বাসের জামিন বহাল

 
দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিত করেনি আপিল বিভাগ। আগামী ১৪ মার্চ স্থগিত আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে।
 
বৃহস্পতিবার আপিলে বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এই আদেশ দেন।
 
বুধবার বিচারপতি মোহম্মদ রুহুল কুদ্দুসের ডিভিশন বেঞ্চ মির্জা আব্বাসকে জামিন দিয়েছিল। এই জামিন আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করে দুদক।
 
ঐ আবেদনের ওপর দুদক কৌসুলি খুরশীদ আলম খান ও আব্বাসের পক্ষে জয়নুল আবেদিন শুনানি করেন। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ বহাল রেখে স্থগিত আবেদন শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।