নিয়োগ সংক্রান্ত নথি দাখিল না করায় জাতীয় জাদুঘরের সভাপতি এম আজিজুর রহমান, মহাপরিচালক ফজলুল লতিফ চৌধুরী ও সচিব ফারুক হোসেনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২১ মার্চ হাইকোর্টে হাজির হয়ে তাদেরকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এম মজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
২০১৩ সালের ৫ আগস্ট ১২টি শ্রেণিতে ৩৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে জাতীয় জাদুঘর। ঐ বিজ্ঞপ্তিতে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। এর মধ্যে এক প্রার্থী নিয়োগ সংক্রান্ত নথি চেয়ে রিট আবেদন করেন। ঐ রিটের শুনানিতে নথি তলবের আদেশ দেয়া হয়। নথি দাখিল না করায় হাইকোর্ট আজ এই আদেশ দেয়।
আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট এ কে এম হক চৌধুরী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাজমুল হক শুনানি করেন।