নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন দুই ম্যাচ আম্পায়ার এস রবি এবং রড টাকার।
প্রাথমিকভাবে তারা বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে অভিযোগটা জানিয়েছিলেন। তবে একই সঙ্গে তারা জানিয়েছিল, বাছাই পর্বে আরও দুই ম্যাচ সুযোগ পাবেন তারা।
তবে আইসিসির কাছে অভিযোগটা পৌঁছে গেছে এবং আগামী সাত দিনের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাসকিন আহমেদ এবং আরাফাত সানিকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনুমোদিত কোনো পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে বাংলাদেশের এই দুই বোলারকে। সেটা হতে পারে চেন্নাই বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল সেন্টারে।