ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এক চেয়ারম্যান প্রার্থীসহ ৬ প্রার্থীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও বিচারিক হাকিম মামুন সরদার এ জরিমানা করেন। বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের বিরুদ্ধে দেয়ালে পোস্টার সাটানো ও মিছিল করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এদের জরিমানা করেন।
এরা হলেন তেজখালী ই্উনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামকে ৫ হাজার টাকা, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অহিদ মিয়াকে ৩ হাজার টাকা, সোনারামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেদন মিয়াকে ২ হাজার টাকা, দরিকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাব্বির আহম্মেদ ছবিকে ৩ হাজার টাকা, ৬নং ওয়ার্ডের আলাউদ্দিন ভ‚ইয়াকে ২ হাজার টাকা, রূপসদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আ. মালেককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।