অপহরণের ১৮ বছর পর দোষী সাব্যস্ত দক্ষিণ আফ্রিকার এক নারী

দক্ষিণ আফ্রিকায় নবজাত এক শিশুকে অপহরণ করেছিল এক নারী। তারপর নিজ হাতেই বড় করে তোলেন তাকে। কিন্তু ১৭ বছর পর নিজের প্রকৃত বাবা-মাকে খুজে পায় সেই শিশু।
 
এরপর সেই নারীকে কারাবরণ করতে হয়। আদালত চূড়ান্ত রায় দেবে ৩০ মে। তবে এখনকার রায়েই খুশি সবাই। হাইকোর্টের বিচারক জন হ্লোফে ঐ নারীকে উদ্দেশ্য করে বলেন, ‘নিশ্চয়ই তুমি সেই ব্যক্তি যে হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করেছিলে।’
 
তবে নারীর দাবি তিনি একটি ট্রেন স্টেশনে পান শিশুটিকে। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের জেল হতে পারে তার।
 
গত বছরের ফেব্রুয়ারিতে মেয়েটির আসল পরিচয় সামনে আসতে শুরু করে। তার প্রকৃত ছোটবোন ও সে একই কলেজে পড়তো। সেখানেই তাদের চেহারার অস্বাভাবিক মিল চোখে পড়ে সবার। ছোট মেয়েটি তার পরিবারকে জানালে তার পরিবার হারিয়ে যাওয়া মেয়েটির সঙ্গে দেখা করে এবং নিশ্চিত হয় সেই তাদের মেয়ে।
 
এরপর পুলিশে খবর দিলে ডিএনএ পরীক্ষা করা হয়। তারপর নিশ্চিত হওয়া যায় তার পরিচয়। তারা খুব কাছাকাছি থাকলেও কখনো জানতো না আসল পরিচয়।
 
অভিযুক্তের স্বামী জানায়, তারা একটি পরিবারের মতোই ছিলেন। ১৮ বছর ধরে তাকেই বাবা বলেই বিশ্বাস করতো মেয়েটি।