পাবনার চাটমোহর উপজেলায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টায় চাটমোহর স্টেশনের পূর্ব পাশে দুটি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ের পাকসি বিভাগীয় ট্রাফিক অফিসার (ডিটিও) শওকত জামিল জানান, মালবাহী ট্রেনটি ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। বগি লাইনচ্যুত হওয়ায় উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে। তাৎক্ষণিকভাবে বগি লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।