লক্ষ্মীপুরে ইসলামী ছাত্রী সংস্থার ৮ সদস্য আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের পোদ্দারবাজার এলাকা থেকে ইসলামী ছাত্রী সংস্থার ৮ জন সদস্যকে জিহাদি বইসহ আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিরাহীমপুর গ্রামের একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
 
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল)  মো. নাসিম মিয়া বলেন, গোপন বৈঠকের সময় পুলিশ অভিযান চালিয়ে ইসলামী ছাত্রী সংস্থার ৮ জন সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়।