চট্টগ্রামে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. হানিফ (১৯) এবং মো. ফয়েজ (২০)। 
 
হানিফ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জগৎপুর গ্রামের মোহাম্মদ হাসানের ছেলে। ফয়েজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের আব্দুল করিমের ছেলে।
 
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এস আই) আনিসুর রহমান জানান, রাত দেড়টার দিকে নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক সংঘের পাহাড়ের নিচে কবরস্থানের পাশে দুই ডাকাত জড়ো হয়েছিল। তাদের ডাকাতির পরিকল্পনা ছিল। খবর পেয়ে পুলিশ তাদের ঘিরে ফেলে। এসময় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
 
তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে আছে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলে এস আই আনিসুর রহমান জানান।